পোস্টগুলি

নতুন কি কিনলাম তার ছবি বন্ধুদের হোয়াটস-অ্যাপ করে আয়

ছবি
  সৌজন্যঃ অনলাইনে টাকা আয় করার সবচেয়ে ভালো পদ্ধতি কী?   ইংরেজিতে যাকে "ওয়ার্ডস অব মাউথ" ক্যামপেইন বলা হয়, এই উপায়টা এক্কেবারেই সেটা। ব্যাপারটা বুঝতে হলে, কোরাতে আমার লেখা এই উত্তরটা একবার পড়ে নিলেই হবে - অনলাইনে টাকা আয় করার সবচেয়ে ভালো পদ্ধতি কী? বিক্রি করার জন্যে নিজের কোনও প্রোডাক্ট বা সারভিস থাকলে সেটাকে হোয়াটসঅ্যাপে সম্ভাব্য ক্রেতার সঙ্গে শেয়ার করে নেওয়া যায়।  আর সেরকম কিছু নিজের না থাকলে, অন্যের প্রোডাক্ট বা সারভিসকেও এভাবে হোয়াটসঅ্যাপে সম্ভাব্য ক্রেতার সঙ্গে শেয়ার করে নেওয়া যায়।  কাজটা কঠিন না, পেশাদারীভাবে করলে আয়ও কম হয় না! এখানে, এই ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপে পেশাদারী পদ্ধতিতে সুন্দর করে কোনও কিছু কিভাবে শেয়ার করা যায়, সহজে ও বিনা পরিশ্রমে তার পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসুন শুরু করা যাক ... কি কি প্রয়োজন হবে? প্রধান প্রয়োজন দুটো এইচটিএমএল পেজ - [১] "ক্লিকেবল ইমেজ কার্ড" হিসেবে ব্যবহারের জন্য একটা এইচটিএমএল পেজ - যে পেজটা শেয়ার করা হবে [২] একটা "লিস্ট পেজ" - যে পেজটা থেকে "ক্লিকেবল ইমেজ কার্ড" পেজটা শেয়ার করা হবে আর...